ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

পোস্টে কাকে ইঙ্গিত করলেন মিষ্টি জান্নাত

এশিয়া পোস্ট বিনোদন

  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬
অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও মডেল বরাবরই চলচ্চিত্র অঙ্গনে আলোচিত ও সমালোচিত। সাম্প্রতিক সময়ে দুবাইসহ বিভিন্ন দেশের মনোরম পরিবেশে তাকে বেশ উৎফুল্ল সময় কাটাতে দেখা গেছে। এবার সামাজিকমাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। এর ফলে নানা ধরনের জল্পনারও সৃষ্টি হয়েছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার সকালে ফেসবুকের একটি পোস্টে মিষ্টি জান্নাতকে কমলা রঙের একটি শর্ট ড্রেস এবং লাল ব্লেজারে আকর্ষণীয় রূপে দেখা গেছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালোবাসা আমার তোমাকে..... ssssssss, coming soon new blast.’

মিষ্টি জান্নাত তার পোস্টে কাকে ইঙ্গিত করেছেন—সেটা নিয়েই চর্চা চলছে। এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তোলপাড়। অনেকে ‘এস’ দিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকেই ধরে নিয়েছেন। মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিব খানকে জড়িয়ে বিভিন্ন আলোচনা এর আগেও হয়েছে। শাকিব খান ‘ডাক্তার মেয়ে’কে বিয়ে করছেন—এ খবরেও বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছিল। প্রথমে নিজেকে সেই ডাক্তার মেয়ে দাবি করলেও পরে বিষয়টিকে ‘মজা’ হিসেবে উড়িয়ে দেন। হয়তো মিষ্টি জান্নাত সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করতে যাচ্ছেন শিগগির।

তার ফেসবুক ওয়ালে দুবাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে দারুণ সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। কখনো মরুভূমিতে উটের পিঠে, আবার কখনো বিলাসবহুল পরিবেশে নিজেকে মেলে ধরেছেন তিনি।

অনেকেই মনে করেন, শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ বা তাকে নিয়ে রহস্যময় পোস্ট করা মিষ্টি জান্নাতের এক ধরনের ‘পাবলিসিটি স্টান্ট’। এবারও নতুন কোনো চমকের ঘোষণা দিয়ে তিনি শাকিব খানের নাম জড়িয়ে আলোচনার কেন্দ্রে থাকতে চাইছেন কি না, তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল দেখা দিয়েছে।

মন্তব্য করুন

ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখব: প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে এখনও গণমাধ্যমের আগ্রহ তুঙ্গে। একসময় অভিনয়ে তিনি ব্যস্ত থাকলেও, এখন ব্যক্তিজীবন ও চাকরি নিয়েই চলছে তার দিনকাল। অবশ্য ভালো গল্প হলে ক্যামেরার সামনে দাঁড়াতে আগ্রহ দেখান এই অভিনেত্রী।  প্রভা অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিকমাধ্যমে নিয়মিতই কনটেন্ট শেয়ার করেন। যেখানে পরামর্শ থেকে শুরু করে নিজের দৈনন্দিন জীবনের বড় একটি অংশ নিয়ে আলোচনা করেন তিনি। এর কারণে গণমাধ্যমের সামনে সেভাবে আসতে দেখা যায় না তাকে। যা বলার সামাজিকমাধ্যমেই বলে ফেলেন। মঙ্গলবার একটি ইভেন্টে যুক্ত হতে দেখা যায় প্রভাকে। তাকে দেখামাত্রই গণমাধ্যমকর্মীরা একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন। স্বভাবসুলভ হাস্যোজ্জ্বলভাবে তিনিও উত্তর দিতে থাকেন। প্রভার কাছে জানতে চাওয়া হয় গত ভালোবাসা দিবস ও বর্তমান ব্যস্ততা নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের দিন আমার কাজের মধ্যেই কেটেছে। অফিসে ছিলাম, ফুল উপহার পেয়েছি। সহকর্মীদের সঙ্গে দিনটি দারুণ কেটেছে। এর বাইরে আলাদা করে বলার মতো তেমন কিছু ছিল না।’  এরপর নিজের ব্যস্ততা নিয়ে প্রভা বলেন, ‘অভিনয়ের বাইরে অফিস নিয়ে ব্যস্ততা যাচ্ছে। ভালো গল্প হলে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়। আলহামদুলিল্লাহ যেমন সময় যাচ্ছে ভালো যাচ্ছে।’ এরপর রোজার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখতে দেখতে আরও একটি রোজার মাস চলে আসছে। এই মাসের তাৎপর্য আমাদের কাছে অনেক। ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখব।’  সাদিয়া জাহান প্রভা বর্তমানে চাকরির পাশাপাশি শুটিং নিয়েও ব্যস্ত। নাটকে দেখা না গেলেও হাতে আছে দুটি সিনেমা। সিনেমা দুটি হচ্ছে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’। একটি পরিচালনা করেছেন ঝুমুর আসমা ও সাদেক সিদ্দিকী। সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী এই অভিনেত্রী।
ইনশাআল্লাহ অবশ্যই  রোজা রাখব: প্রভা
নতুন সরকারের প্রথম কনসার্ট
কয়েক মাস ধরে দেশে খুব একটা কনসার্ট হয়নি। যার কারণ ছিল মূলত নিরাপত্তা। আয়োজন করেও শো সম্পন্ন করতে না পেরে টিকিটের টাকা ফেরত দিতে হয় অনেক আয়োজককে। এবার নতুন সরকারের শপথের দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টের প্রধান আকর্ষণ ব্যান্ড নগর বাউল। আয়োজনটি নিয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন এশিয়া পোস্টকে বলেন, ‘কনসার্টির বিষয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।’ এই কনসার্টে আরও স্টেজ মাতাবে ওয়ারফেজ ও শিরোনামহীন। দুই ব্যান্ডেরই প্রত্যাশা, আগামীর সরকার দেশের ব্যান্ড সংগীত নিয়ে কাজ করবে এবং দেশ-বিদেশে আরও কনসার্টের সুযোগ করে দেওয়ায় ভূমিকা রাখবে।
নতুন সরকারের প্রথম কনসার্ট
পাকিস্তানি নাট্যভুবনে তুফানের আভাস
পাকিস্তানি নাটকের চিত্রনাট্যের ‘পরীক্ষামূলক’ বছর যদি ২০২৫ হয়ে থাকে, তাহলে ২০২৬ হতে যাচ্ছে নাট্যভুবনের বেসিক স্টার পাওয়ারের। গত এক দশকে ভক্তরা পাকিস্তানি নাটকের যে রকম শক্ত চিত্রনাট্য ও অভিনয় দেখেছেন, এবার দেখতে পারবেন তার চেয়েও বেশি শক্তিশালী চিত্রনাট্য ও হৃদয়কাড়া অভিনয়। ওয়াহাজ ও মাহিরার স্বপ্নিল জুটি, উমেরা আহমেদের ফিরে আসা—এ সবই ঘটতে যাচ্ছে শিগগির। কয়েকটি নাটকের টিজার প্রকাশের পর তো রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। আসন্ন পাকিস্তানি নাটকগুলো দর্শকের হৃদয়কে আন্দোলিত করবে নিশ্চিত। তেমনি কয়েকটি সিরিজ-নাটক নিয়েই এবারের আলোচনা। ১. মিট্টি দে বাওয়ে ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত পাকিস্তানি নাটকগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করছে ‘মিট্টি দে বাওয়ে’। এই পিরিয়ড ড্রামাটিতে অভিনয় করবেন পাকিস্তানি টেলিভিশনের রাজা ওয়াহাজ আলী ও সিনেমার রানি মাহিরা খান। এতে আরও থাকবেন অমর খান, লিখেছেন ফয়জা ইফতিখার এবং পরিচালনা করেছেন সৈয়দ ওয়াজাহাত হুসেন। ওয়াহাজ আলীর লুক প্রকাশ পেলেও, মাহিরা খানের চরিত্রটি রহস্যময় রয়ে গেছে। নাটকটি গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত হবে। মাটির নান্দনিকতা, ভারী সংলাপ এবং ওয়াহাজ-মাহিরার রসায়ন ইন্টারনেটে তোলপাড় ফেলে দেবে বলেই বিশ্বাস ভক্তদের। ২. জাঞ্জিরে হৃদয়গ্রাহী প্রেমের সঙ্গে অর্থপূর্ণ সামাজিক ভাষ্যের এক দুর্দান্ত মিশেলের গল্প ‘জাঞ্জিরে’। বিখ্যাত পাকিস্তানি সিরিজ ‘হামসাফার’-এর লেখক ফারহাত ইশতিয়াকের লেখা গল্পে নাটকটিতে উঠে আসবে সামাজিক চাপ এবং ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্বের এক সামাজিক প্রেক্ষাপট। যেখানে একজন ব্যক্তির মানসিক সংগ্রামের দৃঢ়তার অন্বেষণ করা যায়। সজল আলি, আহসান খান, সাহার হাশমি, দানিয়েল জাফর, আমির গিলানির মতো হাই-প্রোফাইল তারকারা আসছেন প্রেম ও হৃদয়বিদারক একটি জটিল জাল ছিন্ন করতে। নাটকটি ৩০ মার্চ থেকে উপভোগ করা যাবে হাম টিভিতে। ৩. হামরাহি বিশ্বাস, সাহচর্য ও ত্যাগের মহিমার অন্বেষণ ‘হামরাহি’র গল্প দুটি বিপরীত আত্মার চারপাশের পরিবেশ নিয়ে আবর্তিত। যে আত্মার পথ মিশে যায় অপ্রত্যাশিতভাবে। দানিশ তাইমুর ও হিবা বুখারির চরিত্রগুলো এমনভাবে চিত্রিত হয়েছে, যারা প্রেম, ভাগ্য ও পারিবারিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের বন্ধন ক্রমাগত পরীক্ষিত হয়, যা দর্শকদের আকৃষ্ট করে রাখে। এরই মধ্যে ‘হামরাহি’ নিয়ে ক্রেজ সৃষ্টি হয়েছে। এর নাট্যকার জাঞ্জাবিল আসিম শাহ বরাবরই পারিবারিক বন্ধন-দ্বন্দ্বের এক সুনিপুণ চিত্রকর হিসেবে পরিচিত। পাকিস্তানের কিছু প্রতিভাবান অভিনেতার সমন্বয়ে নির্মিত নাটকটি হাম টিভিতে দেখা যাবে। ৪. লোড ওয়েডিং এবারের রমজানের স্পেশাল হতে যাচ্ছে কমেডির রানি সায়মা আকরাম চৌধুরীর রচনায় ‘লোড ওয়েডিং’। ২০১৮ সালে মুক্তি পওয়া একই নামের সিনেমার ওপর ভিত্তি করেই এই রমজান মাতাতে আসছে নাটকটি। ইয়ুমনা জায়েদি ও হামজা সোহেলের নতুন জুটি দর্শকপ্রিয়তা পাবে বলেই ধারণা অনেকের। প্রতিদিন ইফতারের আগে রোজাদারদের একঘেয়েমি দূর করতে ‘লোড ওয়েডিং’ ভূমিকা রাখবে। কমেডির পাশাপাশি এটি বাস্তব জীবনের চ্যালেঞ্জকে প্রতিফলিত করে এবং একটি মনোমুগ্ধকর পারিবারিক বন্ধনকে উপস্থাপন করবে। হাম টিভিতে রমজান স্পেশাল হিসেবে দেখা যাবে সিরিজটি। ৫. দার-ই-নিজাত এই বছর ‘দার-ই-নিজাত’ হতে যাচ্ছে একটি পাকিস্তানি মাস্টারপিস নাটক। এআরওয়াই ডিজিটাল মিডিয়ায় আগামী মে থেকে এটি শুরু হবে। পরিচালক সাকিব খানের সঙ্গে নাট্যকার উমেরা আহমেদ এবং অভিনেত্রী দূরেফিশান সালিমের ত্রিফলা জুটি এ বছরের সেরা আর্কষণ হতে যাচ্ছে। নাটকটিতে দূরেফিশানের সঙ্গে জুটি বাঁধবেন শেহেরইয়ার মানোয়ার। উমেরা আহমেদের লেখা নাটক বরাবরই গভীরতা ও অর্থপূর্ণ গল্প বলার প্রতিশ্রুতি দেয়। ভক্তরা এর আবেগঘন এবং শক্তিশালী আখ্যানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রেম, সাসপেন্স ও মানসিক উত্তেজনার এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে সামাজিক বিষয়গুলো এই নাটকে প্রতিফলিত হবে। এতে দর্শকদের মধ্যে তীব্র প্রতিফলন সৃষ্টি হবে বলে ধারণা করা যায়।
পাকিস্তানি নাট্যভুবনে তুফানের আভাস
হঠাৎ খালি পায়ে কেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে হঠাৎই খালি পায়ে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’-এ তাদের এই অপ্রত্যাশিত উপস্থিতি মুহূর্তেই কৌতূহলের ঝড় তোলে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুষ্ঠানে অন্যরা যখন জাঁকজমকপূর্ণ পোশাক ও আয়োজনে ব্যস্ত, তখন এই জনপ্রিয় জুটির খালি পায়ে সাদামাটা উপস্থিতি অনেকের কাছেই ছিল বিস্ময়কর। প্রশ্ন উঠেছে—এটি কি নতুন কোনো ফ্যাশন স্টেটমেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশেষ কোনো বার্তা? সামাজিকমাধ্যমে ভক্তরা নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। কেউ বলছেন, এটি হতে পারে সরলতা বা মাটির কাছাকাছি থাকার প্রতীক; আবার কেউ মনে করছেন, তারা হয়তো নতুন কোনো প্রকল্প বা বার্তার আভাস দিচ্ছেন। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি সালমান বা দিশা। তাদের এই নীরবতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। বিভিন্ন নিউজ চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে চলছে আলোচনা। সালমান মুক্তাদির ও দিশা ইসলাম ২০২৩ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তারা। ভালোবাসা দিবসের এই ব্যতিক্রমী উপস্থিতিও আলোচনার জন্ম নতুন আলোচনার দিয়েছে।  
হঠাৎ খালি পায়ে কেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি, কাটেনি শঙ্কা
ছোট পর্দায় প্রায় সব ধরনের চরিত্রে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকহৃদয় জয় করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করে তার ব্রেন টিউমারে আক্রান্তের খবরে শঙ্কার ছায়া নেমে আসে বিনোদন ভুবনে। রোববার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানান, চার ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তানিয়া বৃষ্টি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের পর ছোট পর্দার এই অভিনেত্রীর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে বলে জানা যায়। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। তানিয়ার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। চার ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। সাম্প্রতিককালে যে কজন অভিনেত্রী ছোট পর্দায় ব্যস্ত ছিলেন তানিয়া বৃষ্টি তাদের অন্যতম। ভিট চ্যানেল আই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ বিজয়ী তানিয়ার অভিনীত নাটকগুলো জনপ্রিয়তা পেয়েছে। এমনকি তিনিও নিজেও দর্শকপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে জন্ম নিলেও শৈশব-কৈশোর কাটে ঢাকাতেই। ২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’। গ্রামীণফোন, সিটি ব্যাংক, আকাশসহ বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া বৃষ্টি।  
নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি, কাটেনি শঙ্কা
ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, হচ্ছে অস্ত্রোপচার
ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন সময় নানামাত্রিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন। এসবের মাঝেই জানা গেল এক দুঃসংবাদ। ব্রেন টিউমারের আক্রান্ত এই অভিনেত্রী।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তানিয়া বৃষ্টির পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন।  ক্যাপশনে লিখেছেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন। এ ব্যাপারে আজ সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এশিয়া পোস্টকে বলেন, রোববার (১৫ ফ্রেব্রুয়ারি) বিকেল চারটায় স্পেশালাইজড হাসপাতালে অপারেশন থিয়েটারে নেয়া হয় তানিয়া বৃষ্টিকে। অপারেশন শেষ হতে চার ঘণ্টার মতো সময় লাগতে পারে। এরপর তাকে রিকভারি রুমে রাখা হবে। আগামীকাল সকালে তাকে কেবিনে নেয়া হবে।  অন্যদিকে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থতাকালীন কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য।  সেখানে বলা হয়েছে, আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।  
ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, হচ্ছে অস্ত্রোপচার
নিজেকে শাবনূর-পূর্ণিমার মতো মনে হয়: মনিরা মিঠু
ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় মুখ অভিনেত্রী মনিরা মিঠু। সাবলীল অভিনয় আর সংযত উপস্থিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন এই। পর্দায় তিনি কখনও কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, কখনও মমতাময়ী নারীর অনুভব সব চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন বিশ্বাসযোগ্যভাবে। নাটক থেকে শুরু করে ওয়েবফিল্ম ও বড় পর্দায় সমান তালে কাজ করে যাচ্ছেন মনিরা মিঠু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন মাঝে মাঝে নিজেকে শাবনূর-পূর্ণিমার মতো মনে হয়। মনিরা মিঠু বলেন, আগের থেকে এখন অনেক বেশি মানুষ বাংলা নাটক দেখে। শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় আমাদের দেশের নাটক। শুটিংয়ে যখন আমরা ঢাকার বাইরে যাই তখন নিজেকে মন হয় আমি শাবনূর অথবা পূর্ণিমার মতো কেউ। সবাই এমন ভাবে ঘিরে ধরে। গ্রাম অঞ্চলেও প্রতিটি নাটকের নাম ধরে আমার চরিত্রের নাম পর্যন্ত উল্লেখ করে।  দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট। নাটকটিতে অনেক বেশি গালিগালাজ আছে বলে অনেকেই অভিযোগ করে আসছে। শুরু থেকেই নাটকটিতে যুক্ত আছেন মনিরা মিঠু। জনপ্রিয় এই ধারাবাহিকটিতে মাত্রাতিরিক্ত গালিগালাজ প্রসঙ্গে জানতে চাইলে মনিরা মিঠু বলেন, ব্যাচেলর পয়েন্টের নানা প্রেক্ষাপটের কারণেই সেখানে বিভিন্ন গালিগালাজ ব্যবহার করা হয়।  সাম্প্রতিক সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে তার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরাই তার কাজের মূল দর্শন। দর্শকের ভালোবাসাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন মনিরা মিঠু।   
নিজেকে শাবনূর-পূর্ণিমার মতো মনে হয়: মনিরা মিঠু
ভালো নেই হারুন কিসিঞ্জার, ভর্তি হাসপাতালে 
দেশের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার সহকর্মী অভিনেতা শামীম হোসেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শামীম হোসেন বলেন, আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানা তাআলা তাকে যেন সুস্থ করে দেন। আমিন। জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ দশকে কমেডিয়ান হিসেবে উত্থান হয় হারুন কিসিঞ্জারের। একসময় তিনি নিয়মিতই অভিনয় করেন বিটিভির নানা ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। তাকে অনেক চলচ্চিত্রেও দেখা গেছে।  
ভালো নেই হারুন কিসিঞ্জার, ভর্তি হাসপাতালে 
ফেসবুক থেকে ভালোবাসা দিবসে নির্মাতার ঘরে!
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হওয়া—এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বাংলাদেশেও তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে। এদিনই সুখবর দিলেন নির্মাতা দীপু হাজরা। বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে-বন্ধনে আবদ্ধ হলেন এই নির্মাতা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপু জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। যার সঙ্গে তার পরিচয় ঘটেছিল ফেসবুকে! নির্মাতার বয়ানে, বিয়ে দুই পরিবারের সমঝোতায় হলেও আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যে কোনো ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে। দীপু হাজরা জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা না করতে পারলেও সময় সুযোগ করে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি। দেশের জনপ্রিয় টিভি নাটক নির্মাতাদের মধ্যে অন্যতম দীপু হাজরা। তিনি এর মধ্যে শতাধিক নাটক নির্মাণ করেছেন।
ফেসবুক থেকে ভালোবাসা দিবসে নির্মাতার ঘরে!