অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।
সকাল সকাল ভোট দিয়েছেন রুকাইয়া জাহান চমক। ভোট দেওয়ার পর তিনি ফেসবুকে লিখেন, ভোটটা দিয়েই দিলাম, মাত্র ৫ মিনিটে । ভোটকেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিচ্ছে , দেখেই ভালো লাগছে।
এদিকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন








