বাংলোদেশ জামায়েতে ইসলামীর নির্বাচনি গান ‘নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ’ গানটির কথা ও সুর করেছেন এইচ আল বান্না। যা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। তিনিও পান ব্যাপক পরিচিতি। এবার ভোট প্রদান করে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করে দুটি ছবি শেয়ার করেন বান্না।
প্রকাশিত ছবিতে তাকে বেশ আবেগ প্রবণ দেখা যায়। এরপর ক্যাপশনে বান্না লেখেন, ‘বুথের মধ্যে ঢুকে এত জোরে কান্না আসছিল যে ব্যালট পেপার ঝাপসা হয়ে গেছে। চোখ মুছি, আবার ভিজে যায়। প্রিয় শহীদেরা, তোমাদের রক্তের আমানত বুঝিয়ে দিলাম। গড়ব নতুন বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
বান্না বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনের জন্য আরও একটি গান লিখেছিলেন। যার শিরোনাম, ‘খেলা যে চলছে কোন লেভেলের’। এটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
মন্তব্য করুন








