নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
ঢাকা-১০ আসনের ভোটার আইশা খান প্রথমবার ভোটাধিকার প্রয়োগের অনুভূতি জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করলাম। আমি তো ভোট দিয়েছি আপনি দিয়েছেন।
সেই সঙ্গে হ্যাশ ট্যাগ যুক্ত করে সবাইকে ভোট দেওয়ার জন্যও আহ্বান জানান এই অভিনেত্রী।
আইশা খান মনে করেন, ভোট শুধু অধিকার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যাশাও।
তিনি বলেন, আমি চাই, যারা নির্বাচিত হবেন তারা যেন দেশ গঠনে একযোগে কাজ করেন। রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জরুরি, সেগুলোর প্রতি তাদের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। প্রতিবছর আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, সেগুলোর টেকসই সমাধান হোক।
সবশেষে আইশা বলেন, এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।
মন্তব্য করুন








