নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এই অভিনেতা ঢাকা-১৮ আসনের ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরবেলা রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন নাটকের এই ‘বড় ছেলে’।
এদিন বিকেল ৩টার দিকে উত্তরার আজিমপুরে অবস্থিত সেই স্কুলের সামনে গাড়ি থেকে নেমে হাসিমুখে ভোট দিতে কেন্দ্রের ভেতরে যেতে দেখা গেছে অপূর্বকে।
ভোট দিয়ে অপূর্ব বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে। একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।
মন্তব্য করুন








