শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হওয়া—এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বাংলাদেশেও তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে। এদিনই সুখবর দিলেন নির্মাতা দীপু হাজরা। বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে-বন্ধনে আবদ্ধ হলেন এই নির্মাতা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীপু জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। যার সঙ্গে তার পরিচয় ঘটেছিল ফেসবুকে!
নির্মাতার বয়ানে, বিয়ে দুই পরিবারের সমঝোতায় হলেও আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যে কোনো ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।
দীপু হাজরা জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা না করতে পারলেও সময় সুযোগ করে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি।
দেশের জনপ্রিয় টিভি নাটক নির্মাতাদের মধ্যে অন্যতম দীপু হাজরা। তিনি এর মধ্যে শতাধিক নাটক নির্মাণ করেছেন।
মন্তব্য করুন








