নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম : সিটি ব্যাংক পিএলসি
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার
বিভাগ : এসএমই, স্মল বিজনেস
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস।
কর্মস্থল : ঢাকা, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ, খুলনা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, সিলেট ও টাঙ্গাইল।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন ও অন্যান্য সুবিধা আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








