নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড। অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম : আকিজ প্লাস্টিকস লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম ও বিভাগ : অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)।
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৫ থেকে ৩২ বছর হতে হবে। কর্মস্থল সুনামগঞ্জের ছাতক।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








