আগামী নির্বাচনে সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব। আমাদের দেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে।
পলিসি সামিট নিয়ে দলটির নায়েবে আমির বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলব, ফরেন পলিসি কী হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিকসের মূল প্রজেক্টগুলো কী হবে, সেগুলো এখানে উপস্থাপন করছি।
‘একই সঙ্গে দেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, বিদেশি বিনিয়োগ কীভাবে এখানে বেশি করে নিয়ে আসব এবং দেশে-বিদেশে যে এমপ্লয়মেন্ট আছে বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে, এসব বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করছি।’
মন্তব্য করুন








