আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা বলেন তিনি।
একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দুর্নীতিবিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।
অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা।
মন্তব্য করুন








