নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ৩২ জন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা উত্তর নাইজেরিয়ার তিনটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৩২ জনকে হত্যা করেছে এবং আরও বেশ কয়েকজনকে অপহরণ করেছে।
নাইজার রাজ্যের বোরগু এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। তবে রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন একটি গ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্দেহভাজন ডাকাতরা টুঙ্গা-মাকেরি গ্রামে আক্রমণ করেছে। এ সময় ছয়জন নিহত হন এবং কিছু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকজনকে অপহরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আক্রমণকারীরা কনকোসো গ্রামে চলে গেছে, তবে অন্যান্য গ্রামে আক্রমণের বিবরণ এখনও স্পষ্ট নয়।
কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার গ্রামে আক্রমণ শুরু হয়েছিল ভোরে। বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয়। এ সময় ২৬ জন নিহত হন এবং পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে।
এপি পিসায় একটি হামলার খবরও জানিয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন






