ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

আলজাজিরার প্রতিবেদন

বিএনপির জয়ে নতুন সন্ধিক্ষণে বাংলাদেশ

এশিয়া পোস্ট আন্তর্জাতিক

  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে বিএনপি। এর মাধ্যমে টানা দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মধ্য ডানপন্থি বিএনপি জোট ৩০০ আসনের মধ্যে ২১২ আসন পেয়েছে। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উৎখাতের পর এটিই প্রথম নির্বাচন। সেসময় আন্দোলন দমন করতে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়। দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শুক্রবার সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ভালোবাসার জন্য কৃতজ্ঞ’। নির্বাচনি প্রচারে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করবেন।

গত ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভোট গণনা নিয়ে ‘অসঙ্গতি ও কারচুপির’ অভিযোগ উঠলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত ফল মেনে নিয়েছে।

পরদিন রাজধানী ঢাকা ছিল শান্ত। বিএনপি বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়েও তেমন কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি। কয়েকজন সমর্থক ভোট গণনায় কারিগরি ত্রুটি ও গণমাধ্যমের পক্ষপাতের অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ মনে করেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই জামায়াত প্রত্যাশিত ফল পায়নি।

যদিও বিএনপি ও জামায়াত দীর্ঘদিন মিত্র ছিল। এবারের নির্বাচনে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছে। প্রচারণার সময় বিচ্ছিন্ন সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্যও দেখা গেছে। তবে বিএনপি কর্মী সুজন মিয়া বলেন, ‘এখন শত্রুতা নয়, জাতি গঠনের সময়’।

গুলশানে বিএনপির কার্যালয়ে কর্মী কামাল হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এতদিন মনে হতো শেখ হাসিনার শাসন কখনো শেষ হবে না।’ ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ এবার তাদের ম্যান্ডেট দিয়েছে। আমরা বাংলাদেশ ফিরিয়ে এনেছি। নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।’

রাজনৈতিক বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি মনে করেন, এই বিজয়ে দেশে ডানপন্থি উত্থান নিয়ে কিছু উদ্বেগ কমতে পারে। তবে তিনি সতর্ক করেন, ‘আসল পরীক্ষা এখন শুরু। মানে সুশাসন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকারভিত্তিক রাষ্ট্র গঠন করা।’

তিনি আরও বলেন, এই লক্ষ্যগুলোকে ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে’ রাখা হয়েছিল।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, বিএনপির বিজয় ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরিবর্তনের রাজনীতিতে একটি ধাক্কা হতে পারে’।

তার মতে, ‘দলটি এখন জনগণ ও বিরোধীদের চাপের মুখে থাকবে, যাতে তারা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে না ফিরে যায়। যদি সরকার দমনমূলক বা প্রতিশোধমূলক রাজনীতিতে ফিরে যায়, তাহলে গণতন্ত্রের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’

তিনি জানান, আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব থাকতে পারে। পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক সখ্যর কারণে হয়তো তারা জামায়াতের জয় প্রত্যাশা করেছিল। কিন্তু দেশটির সঙ্গে বিএনপির সম্পর্কও দৃঢ়। একইভাবে চীনের সঙ্গেও বিএনপির যোগাযোগ আছে। এই বিশ্লেষকের মতে, ‘ভারত জামায়াতের তুলনায় বিএনপিকে বেশি পছন্দ করে’।

তবে ঢাকায় বিএনপির কার্যালয়ে মনে হয়েছিল সেই মুহূর্তে ভূরাজনীতি নয়, আনন্দই ছিল মুখ্য বিষয়। দলের নেতা শামসুদ দোহা নাতি-নাতনিদের নিয়ে উদ্‌যাপনে যোগ দেন। তার ভাষায়, ‘এই অনুভূতির সঙ্গে কিছুই মেলে না। দীর্ঘদিন ধরে স্বৈরশাসনের দ্বারা কষ্ট পেয়েছি। এখন দেশ গড়ার সময়।’

বিএনপির আরেক সমর্থক রিকশাচালক আনোয়ার পাগলা আল-জাজিরাকে বলেন, ‘লোকজন আমাকে পাগল বলে। কারণ আমি বিএনপিকে আমার জীবনের সবকিছু মনে করি। আমরা জিতেছি। বাংলাদেশ এখন আরও ভালো হবে।’

২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতাজনিক কারণে মারা যান। তার নেতৃত্বে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল। দুই দশক পর তার ছেলে তারেক রহমান আবার দলকে সরকারে ফিরিয়ে আনলেন।

মন্তব্য করুন

জেলে ইমরান খান উন্নত মানের খাবারসহ যেসব সুবিধা পাচ্ছেন    
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা জেলে বসেই দেশি মুরগি, ফল ও উন্নত মানের খাবারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের জমা দেওয়া তিন পৃষ্ঠার প্রতিবেদনে জেলে ইমরানের বসবাসের অবস্থা এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সি এই রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালের সংসদ ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিকভাবে পরিচালিত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে তিনি দাবি করেন। ইমরানের আইনজীবী গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে জানান, জেলে থাকাকালীন ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্য পরিমাণে হারিয়ে ফেলেছেন। সোমবার একটি মেডিকেল বোর্ড জানিয়েছে, চিকিৎসার পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর চোখের ফোলাভাব কমে গেছে এবং তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদন অনুসারে, ইমরানের জেল কম্পাউন্ডে ৫৭ ফুট লম্বা ও ১৪ ফুট প্রশস্ত করিডোর রয়েছে এবং এটি ৩৫/৩৭ লনের সংলগ্ন। কম্পাউন্ডে ৩০ থেকে ৩৫ জন বন্দির থাকার ব্যবস্থা রয়েছে। এতে বলা হয়েছে, ইমরান খান লনে বসে বই এবং সংবাদপত্র পড়ে সূর্যের আলো উপভোগ করেন। ব্যায়ামের জন্য তিনি একটি সাইক্লিং মেশিন এবং অন্যান্য জিম সরঞ্জামের সুবিধা পান। তার খাদ্যতালিকার বিবরণে বলা হয়েছে—তিনি সকালের নাশতায় খেজুর, আখরোট, মধু, কফি, দই, লস্যি, উষ্ণ দুধ, চিয়া বীজ এবং ডালিমের রস খান। তার দুপুরের খাবারে দেশি মুরগি, ছাগলের মাংস, সালাদ, মিশ্র আচার, আলুর চিপস, ভাজা ডিম এবং বিভিন্ন ধরনের মসুর ডাল থাকে। সন্ধ্যায় তিনি বাদাম, কিশমিশ, কুঁচি করা নারকিল, দুধ, খেজুর, কলা এবং আপেল শেক আকারে খান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইমরান সারাদিন প্রাকৃতিক আলো ও তাজা বাতাস পান এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ একটি নিরাপদ পরিবেশে তাকে রাখা হয়েছে।
জেলে ইমরান খান উন্নত মানের খাবারসহ যেসব সুবিধা পাচ্ছেন    
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি
জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যম জাকার্তা  গ্লোবালের মতে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশের ৯৬টি স্থানে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করেছে এবং বিএমকেজি ৩৭টি পর্যবেক্ষণ পয়েন্টে পর্যবেক্ষণ দল অংশ নেয়। তবে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি বিধায় আগামী বৃহস্পতিবার রোজা শুরু হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ীও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামা জানিয়েছে, অর্ধচন্দ্র দৃশ্যমানতার নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় এ দিনে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। মঙ্গলবারের ইসবাত অধিবেশনের (চাঁদ দেখা কমিটির বৈঠক) আগে এক সেমিনারে মন্ত্রণালয়ের চাঁদ দেখা দলের সদস্য সেসেপ নুরওয়েন্দায়া বলেন, মন্ত্রণালয়ের জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসাব অনুযায়ী নতুন অর্ধচন্দ্র এখনো দেশের কোথাও দৃশ্যমানতার শর্ত পূরণ করেনি। এদিকে খালিস টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার ফিলিপাইনেও চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতেও রোজা শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি। দক্ষিণ ফিলিপাইনের স্বশাসিত অঞ্চল বাংসামোরোর গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলরউফ গুইয়ালানি এ ঘোষণা দিয়েছেন।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে চাঁদ দেখা যায়নি
রমজানে মক্কা-মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়ার শঙ্কা 
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র ২০২৬ সালের পবিত্র রমজান মাসের জন্য তাদের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস জারি করেছে। এ পূর্বাভাস অনুসারে মক্কা ও মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম এবং কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রোববার ( ১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। সৌদির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ দুই পবিত্র শহরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রমজান মাসে সাধারণত গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪.২ মিমি এবং মদিনায় ৪.৩ মিলি হয়ে থাকে। এ মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা গড়ের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এ মাসে মুসলিমদের দুই পবিত্র মসজিদে ভ্রমণকারী মুসল্লিদের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের উদ্দেশ্যে এ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
রমজানে মক্কা-মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়ার শঙ্কা 
ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে পাকিস্তানের ভূমিকা কী থাকবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নবগঠিত শান্তি বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, তার শান্তি বোর্ডের প্রথম সভা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।  এ বিষয়ে জিও নিউজ ও ডনকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন বোর্ড অব পিস (শান্তি বোর্ড) সভায় যোগ দেবেন। তার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সেখানে উপস্থিত থাকবেন। তিনি বলেন, পাকিস্তানের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য পরে জানানো হবে।  গাজা ইস্যুতে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড মূলত প্রাথমিকভাবে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রস্তাব করা হয়েছিল এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয়। এ বোর্ডের সনদ অনুসারে মার্কিন সরকার এটির সব কর্মকাণ্ড দেখভাল করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটনে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসকে বোর্ডের সদর দপ্তর হিসেবে মনোনীত করেছেন। গাজা ইস্যুতে গঠিত এ শান্তি বোর্ডে পাকিস্তানও অংশ নিয়েছে। কারণ দেশটির অসংখ্য সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছে। পাকিস্তান এখন এ আন্তর্জাতিক সংস্থার অন্যতম বৃহত্তম সেনা প্রেরণকারী দেশ। গত ছয় দশক ধরে তারা ২৩ দেশে ৪১টি মিশনে ১৫ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে। এ কারণে পাকিস্তান জানে যে বহুজাতিক শান্তিরক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হয়। কোন ধরনের পদক্ষেপে শান্তি বিনষ্ট হবে এবং কীভাবে সংঘাত মোকাবেলায় কাজ করতে হয়। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন শক্তিশালী দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছে। তারা ওআইসি ও এসসিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বেশ সক্রিয়। এ ধরনের কূটনৈতিক সক্ষমতার কারণে দেশটি সংঘাত নিরসন ও শান্তি স্থাপনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী ভূমিকা পালন করছে।  ইসলামাবাদ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে আল-কুদস আল-শরীফকে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। দেশটি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে টেকসই শান্তির একমাত্র কার্যকর কাঠামো হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে। এ কারণে গাজা ইস্যুতে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ডে পাকিস্তানের অংশগ্রহণ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। 
ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে পাকিস্তানের ভূমিকা কী থাকবে
ট্রাম্পের সহায়তা ঘোষণার পর ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল 
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক এমন সময়ে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  রোববার ( ১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। ফিলিস্তিনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ক সূত্রগুলো জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী ১ হাজার ৬২০ বার এ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হাসপাতালের সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে হত্যা করেছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় দক্ষিণ খান ইউনিসে আরও পাঁচজন নিহত হয়েছেন। গাজার একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, রোববার গাজা শহরের পূর্বে তাল আল-হাওয়া পাড়ায় এক হামলায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) কমান্ডার সামি আল-দাহদৌহকে হত্যা করেছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম সর্বশেষ ইসরায়েলি হামলাকে নতুন করে চালানো গণহত্যা বলে নিন্দা করেছে। তার মতে ইসরায়েলিরা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।  এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার নবগঠিত শান্তি বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি ঘোষণা করেছেন যে তার নবগঠিত শান্তি বোর্ডের প্রথম সভা বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ঠিক এমন সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  অপরদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে লিখেছেন, নবগঠিত শান্তি বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এ অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্পের সহায়তা ঘোষণার পর ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল 
ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রোববার ( ১৫ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। আদিয়ালা কারাগারে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ইমরানের চোখের চিকিৎসা ও পরীক্ষা করেছে। প্রায় এক ঘণ্টা ধরে এ চিকিৎসাসেবা চলে। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ডা. সিকান্দার এবং ডা. আরিফও ছিলেন। জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারে মেডিকেল টিমের সদস্যরা পিটিআই নেতাদের জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু, কেউ না আসার পর ইমরানের চোখের চিকিৎসা শুরু হয়।  আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ডাক্তারদের দল বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে কারাগারে পৌঁছেছে। ইমরানের চোখের চিকিৎসার বিষয়ে শীঘ্রই রিপোর্ট তৈরি করা হবে। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। ইমরানের আইনজীবী সালমান সফদারের আদিয়ালা কারাগার পরিদর্শন সম্পর্কে জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে। তাকে কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করার এবং ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেন সালমান। যেখানে ইমরানের স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং তার চিকিৎসার অনুরোধ জানানো হয়।
ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে
মঙ্গলবার সন্ধ্যায় সৌদির মুসলিমদের রমজানের চাঁদ দেখার আহ্বান
মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য সৌদি আরবের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আরব নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আদালত অনুরোধ করেছে যে খালি চোখে অথবা দুরবিন ব্যবহার করে যারা চাঁদ দেখেছেন, তারা যেন নিকটতম আদালতে রিপোর্ট করেন।  রমজানের চাঁদ দেখার পর সৌদির মুসলিমরা যেন তাদের সাক্ষ্য নথিভুক্ত করেন। এ ছাড়া সংশ্লিষ্ট আদালতে এ খবর পৌঁছাতে সহায়তার জন্য তারা যেন নিকটতম কেন্দ্রে যোগাযোগ করেন। সৌদি আরবের সুপ্রিম কোর্টের আশা, চাঁদ দেখার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা এই উদ্দেশ্যে তাদের অঞ্চলে গঠিত কমিটিতে যোগদান করবেন। এর ফলে (বিশ্বের) সব মুসলিম সম্প্রদায়ের লোক উপকৃত হবেন। মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন। এবার মঙ্গলবার রাতে চাঁদ দেখা গেলে, বুধবার থেকে রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় সৌদির মুসলিমদের রমজানের চাঁদ দেখার আহ্বান
টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি সরকার
বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি জোটের নতুন সরকার। তার সাজা কার্যকর করতে যুক্তরাজ্য সরকারের কাছে অনুরোধ করা হবে। চলমান মামলাগুলোয় অনড় অবস্থান ও বিচারকার্যে কোনো হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  রাজধানী ঢাকার একটি আদালত জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় সিদ্দিককে তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দোষী সাব্যস্ত করে চার বছর পর্যন্ত কারাদণ্ড দেন। বিচারকার্য পরিচালনার সময় আদালতে উপস্থিত ছিলেন না ব্রিটেনের সাবেক মন্ত্রী ও উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপ। বিধায় বাংলাদেশের আদালতের দেওয়া রায়কে স্বীকৃতি দিতে নারাজ যুক্তরাজ্য। অবশ্য টিউলিপ সিদ্দিক নিজেও অভিযোগ অস্বীকার করেছেন। জানান, তাকে কখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি। এই রায় ‘মিডিয়া ট্রায়াল’ ছিল বলে দাবি তার। কিন্তু তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বিএনপি সরকার সিদ্দিক বা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে সরে আসবে না। শেখ হাসিনাকে পৃথক এক মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ ২০২৪ সালের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হওয়া গণবিক্ষোভ দমন-পীড়নের ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি হয়। পরে তুমুল আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। বিএনপি সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হুমায়ুন কবির বলেন, ‘খালা-ভাগনি দুজনের অপরাধই প্রমাণিত। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলছে।’ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে সিদ্দিককে ফেরত পাঠানোর সম্ভাবনা খুবই সীমিত। তাত্ত্বিকভাবে চুক্তির বাইরে সমঝোতা হতে পারে, কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টি এই বিচারের কড়া সমালোচনা করে বলেছে, ন্যায্য আইনি প্রক্রিয়া ছাড়া দেওয়া ‘রায় তারা মানতে পারে না’। দলটির ভাষ্য, অভিযোগের বিস্তারিত না জানিয়ে এবং যথাযথ আইনি প্রতিনিধিত্বের সুযোগ না দিয়ে বিচার করা হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন টিউলিপ সিদ্দিক। চলতি মাসের শুরুতে এর প্রতিক্রিয়ায় লেবার পার্টি এক বিবৃতি দেয়। তাতে দলটি জানায়, ‘এই মামলায় টিউলিপ সিদ্দিককে কোনো ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যও অবগত করা হয়নি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘তার আইন পরামর্শক টিমের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানানো হলেও অভিযোগের বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাকে অবশ্যই যথাযথ আইনি প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে সে সুযোগ দেওয়া হয়নি। তাই এই রায়কে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়।’ হুমায়ুন কবিরের মতে, এই মামলাটি যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার দল নতুন সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপি সরকার শেখ হাসিনা ও তার ভাগনির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না।’ স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি সরকারের জন্য টিউলিপ সিদ্দিক ইস্যুটি ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, “অপরাধীদের ব্যাপারে যুক্তরাজ্যের অবস্থান ‘স্পষ্ট হওয়া উচিত’। দেশটির মাটিতে অবস্থান করা আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তি অর্থ পাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ব্রিটিশ সরকারের কাছে একটি তালিকা দেব।” হুমায়ুন কবির যুক্তি দেখিয়ে বলেন, ‘আমরা তাদের ফেরত চাই এবং প্রত্যর্পণের ক্ষেত্রে আমরা চাইব যুক্তরাজ্য সরকার এই অপরাধীদের অবস্থান শনাক্ত করুক। যদি অবৈধ অভিবাসন মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া অপরাধীদের ক্ষেত্রেও একই ধরনের সহযোগিত কেন সম্ভব হবে না?’ বাংলাদেশের পতিত সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীরর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে। এর মথ্যে বাংলাদেশের সাবেক মন্ত্রীর প্রায় ৩০০ সম্পতি রয়েছে। তবে আরও কিছু করা দরকার। এ বিষয়ে মন্তব্য জানতে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করে দ্য ইন্ডিপেন্ডেন্ট। এর আগে তিনি এই বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক’ বলে অভিহিত করেছেন। টিউলিপ বলেন, ‘এই ক্যাঙ্গারু কোর্টের ফলাফল যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আশা করি, এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে। আমার মনোযোগ হ্যাম্পস্টেড ও হাইগেটের ভোটারদের দিকেই থাকবে এবং বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।’
টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি সরকার
গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ভোর থেকে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও এ অঞ্চলে সহিংসতা চলমান আছে। এর ফলে ফিলিস্তিনে শান্তি স্থাপন করা সম্ভব হচ্ছে না।  ঘটনাস্থলে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ গাজার একাধিক এলাকা লক্ষ্য করে সর্বশেষ ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এর ফলে ৯ ফিলিস্তিনি নিহত হন।  এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছিল। জায়নবাদীদের দাবি, হিজবুল্লাহর ব্যবহৃত গুদামগুলোকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও সহিংসতা চলমান আছে। ইসরায়েলি বাহিনী ১,৬২০- বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৭২,০৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,৭০৬ জন আহত হয়েছেন। 
গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত