ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে সম্বোধন করেন তিনি। মমতা ব্যানার্জি পোস্টে লিখেন, ‘শুভানন্দন, আমার সকল ভাইবোন, বাংলাদেশের সকল মানুষকে আমার আন্তরিক অভিনন্দন। সকলকে আমার অগ্রিম রমজান মুবারক।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই মহান বিজয়ের জন্য আমার তারেক ভাই, বিএনপিসহ সকল দলকে আমার অভিনন্দন। দোয়া করি, সবাই ভালো থাকুন, সুখী থাকুন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের (ভারত) সম্পর্ক সর্বদা সৌহার্দ্যপূর্ণ থাকুক।’
এর আগে, তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
মন্তব্য করুন








