মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার মারা গেছেন। এতে পাইলট এবং অজিতের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে বিমানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই ছয়জনই ছিলেন বলে জানা গেছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বারামতিতে অজিত পাওয়ারের একটি জনসভা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতেই তিনি মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বিমানটি বারামতিতে নামার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ এখনো চলছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।
মন্তব্য করুন








