আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি।
সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’
২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।
মন্তব্য করুন








