পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০০ জনের বেশি লোক আহত হন। দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এই বিস্ফোরণ ঘটে। খবর আল-জাজিরা
ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল বিস্ফোরণস্থলে পৌঁছানোর পর ১৬৯ জনকে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন যে, বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে এই ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।
গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। তখন এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হন।
মন্তব্য করুন








