ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি মিলল ইমরান খানের

এশিয়া পোস্ট ডেস্ক, আন্তর্জাতিক

  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার আইনজীবীর সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

পাকিস্তান সুপ্রিম কোর্ট দেশটির তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদারকে আদিয়ালা কারাগারে যাওয়ার অনুমতি দিয়েছে। মঙ্গলবার আদালত আইনজীবী সালমানকে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়। এ ছাড়া এ আইনজীবীকে ‘আদালতের বন্ধু’ বলে অভিহিত করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ে বলা হয়েছে, কারাগারে থাকা ইমরানের জীবনযাত্রা ও তার শারীরিক অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পেতে আইনজীবী ব্যারিস্টার সালমান সফদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে তাকে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয় আদালত। ইমরান খানের সঙ্গে দেখা করার পর তাকে আদালতে লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।

জিও নিউজ জানিয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার সালমানকে বুধবারের মধ্যে ইমরানের জীবনযাত্রার অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন। তার সঙ্গে দেখা করার জন্য পিটিআই দলের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়টি নিয়ে পুলিশ ও জেল কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে তাদের। ইমরান খানকে কারাগারে রাখার বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে যাচ্ছে পিটিআই।

মন্তব্য করুন

জেলে ইমরান খান উন্নত মানের খাবারসহ যেসব সুবিধা পাচ্ছেন    
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা জেলে বসেই দেশি মুরগি, ফল ও উন্নত মানের খাবারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের জমা দেওয়া তিন পৃষ্ঠার প্রতিবেদনে জেলে ইমরানের বসবাসের অবস্থা এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সি এই রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালের সংসদ ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিকভাবে পরিচালিত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে তিনি দাবি করেন। ইমরানের আইনজীবী গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে জানান, জেলে থাকাকালীন ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্য পরিমাণে হারিয়ে ফেলেছেন। সোমবার একটি মেডিকেল বোর্ড জানিয়েছে, চিকিৎসার পর পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর চোখের ফোলাভাব কমে গেছে এবং তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদন অনুসারে, ইমরানের জেল কম্পাউন্ডে ৫৭ ফুট লম্বা ও ১৪ ফুট প্রশস্ত করিডোর রয়েছে এবং এটি ৩৫/৩৭ লনের সংলগ্ন। কম্পাউন্ডে ৩০ থেকে ৩৫ জন বন্দির থাকার ব্যবস্থা রয়েছে। এতে বলা হয়েছে, ইমরান খান লনে বসে বই এবং সংবাদপত্র পড়ে সূর্যের আলো উপভোগ করেন। ব্যায়ামের জন্য তিনি একটি সাইক্লিং মেশিন এবং অন্যান্য জিম সরঞ্জামের সুবিধা পান। তার খাদ্যতালিকার বিবরণে বলা হয়েছে—তিনি সকালের নাশতায় খেজুর, আখরোট, মধু, কফি, দই, লস্যি, উষ্ণ দুধ, চিয়া বীজ এবং ডালিমের রস খান। তার দুপুরের খাবারে দেশি মুরগি, ছাগলের মাংস, সালাদ, মিশ্র আচার, আলুর চিপস, ভাজা ডিম এবং বিভিন্ন ধরনের মসুর ডাল থাকে। সন্ধ্যায় তিনি বাদাম, কিশমিশ, কুঁচি করা নারকিল, দুধ, খেজুর, কলা এবং আপেল শেক আকারে খান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইমরান সারাদিন প্রাকৃতিক আলো ও তাজা বাতাস পান এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ একটি নিরাপদ পরিবেশে তাকে রাখা হয়েছে।
জেলে ইমরান খান উন্নত মানের খাবারসহ যেসব সুবিধা পাচ্ছেন    
পাকিস্তানে হামলায় নিহত ১৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার দুটি বোমা হামলা, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ১১ নিরাপত্তা কর্মকর্তা, এক শিশুসহ তিন সাধারণ নাগরিক। এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পৃথক ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এই অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তসংলগ্ন দক্ষিণ ও উত্তরের প্রদেশে বাড়তে থাকা সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। চলতি মাসে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে এক বিশাল আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ওই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, সোমবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার উপজাতীয় জেলা বাজাউরে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি ধর্মীয় কলেজে ঢুকে পড়লে গাড়িটি কলেজের দেওয়ালে ধাক্কা দেয়। তিনি আরও বলেন, ‘এই হামলায় সেমিনারির ভেতরে থাকা আট পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের সদস্য শহীদ হয়েছেন। এ ছাড়া এতে আরও ১০ জন আহত হয়েছেন।’  ওই বোমা বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়লে, এতে এক শিশু নিহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। অপর এক হামলায় বান্নু শহরে একটি রিকশায় রাখা বোমা মিরিয়ান থানার কাছে বিস্ফোরিত হয়। এতে দুই নাগরিক নিহত ও ১৭ জন আহত হন। চীনারা লক্ষ্যবস্তু শাংলা জেলায় তল্লাশি অভিযানের সময় তিন পুলিশ সদস্য ও তিন সন্ত্রাসীও নিহত হন। খাইবার পাখতুনখোয়ার পুলিশ সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে নিহত তিন সন্ত্রাসী চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিগত কয়েক বছরে চীন পাকিস্তানে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে চীনা অর্থায়নের প্রকল্পগুলো স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ছাড়া চীনা নাগরিকরা প্রায়ই হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছেন। গত বছরের মার্চে করাকোরাম হাইওয়েতে একটি বড় বাঁধ নির্মাণ প্রকল্পে কাজ করা পাঁচ চীনা নাগরিক ও তাদের চালক নিহত হন।  এক আত্মঘাতী বোমা হামলাকারী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে চালক পাহাড়ি হাইওয়ের একটি গভীর খাদে পড়ে যায়। চীন ইসলামাবাদের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র। পাকিস্তানের বিভিন্ন সময়ের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তারা আর্থিক সহায়তা প্রদান করে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পে বিশাল পরিবহন, শক্তি ও অবকাঠামোগত উদ্যোগে চীন প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। যেটি বেইজিংয়ের আন্তঃদেশীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচির অংশ। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘এই এলাকা সিল্ক রোড রুটের কাছে অবস্থিত হওয়ায়, সন্ত্রাসীরা কৌশলগত সড়ক করিডর ও চীনা উন্নয়ন প্রকল্পের ওপর ধারাবাহিক হুমকি সৃষ্টি করছে। এর প্রেক্ষিতে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা পুলিশ সমন্বিত কৌশলের অধীনে যৌথ অভিযান পরিচালনা করেছে।’
পাকিস্তানে হামলায় নিহত ১৪
ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে পাকিস্তানের ভূমিকা কী থাকবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নবগঠিত শান্তি বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল পুনর্নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, তার শান্তি বোর্ডের প্রথম সভা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।  এ বিষয়ে জিও নিউজ ও ডনকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন বোর্ড অব পিস (শান্তি বোর্ড) সভায় যোগ দেবেন। তার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সেখানে উপস্থিত থাকবেন। তিনি বলেন, পাকিস্তানের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য পরে জানানো হবে।  গাজা ইস্যুতে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ড মূলত প্রাথমিকভাবে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রস্তাব করা হয়েছিল এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয়। এ বোর্ডের সনদ অনুসারে মার্কিন সরকার এটির সব কর্মকাণ্ড দেখভাল করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটনে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসকে বোর্ডের সদর দপ্তর হিসেবে মনোনীত করেছেন। গাজা ইস্যুতে গঠিত এ শান্তি বোর্ডে পাকিস্তানও অংশ নিয়েছে। কারণ দেশটির অসংখ্য সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছে। পাকিস্তান এখন এ আন্তর্জাতিক সংস্থার অন্যতম বৃহত্তম সেনা প্রেরণকারী দেশ। গত ছয় দশক ধরে তারা ২৩ দেশে ৪১টি মিশনে ১৫ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে। এ কারণে পাকিস্তান জানে যে বহুজাতিক শান্তিরক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হয়। কোন ধরনের পদক্ষেপে শান্তি বিনষ্ট হবে এবং কীভাবে সংঘাত মোকাবেলায় কাজ করতে হয়। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন শক্তিশালী দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছে। তারা ওআইসি ও এসসিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বেশ সক্রিয়। এ ধরনের কূটনৈতিক সক্ষমতার কারণে দেশটি সংঘাত নিরসন ও শান্তি স্থাপনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী ভূমিকা পালন করছে।  ইসলামাবাদ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে আল-কুদস আল-শরীফকে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। দেশটি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে টেকসই শান্তির একমাত্র কার্যকর কাঠামো হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে। এ কারণে গাজা ইস্যুতে গঠিত ট্রাম্পের শান্তি বোর্ডে পাকিস্তানের অংশগ্রহণ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। 
ট্রাম্পের গাজা শান্তি বোর্ডে পাকিস্তানের ভূমিকা কী থাকবে
ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রোববার ( ১৫ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। আদিয়ালা কারাগারে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ইমরানের চোখের চিকিৎসা ও পরীক্ষা করেছে। প্রায় এক ঘণ্টা ধরে এ চিকিৎসাসেবা চলে। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ডা. সিকান্দার এবং ডা. আরিফও ছিলেন। জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারে মেডিকেল টিমের সদস্যরা পিটিআই নেতাদের জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু, কেউ না আসার পর ইমরানের চোখের চিকিৎসা শুরু হয়।  আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ডাক্তারদের দল বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে কারাগারে পৌঁছেছে। ইমরানের চোখের চিকিৎসার বিষয়ে শীঘ্রই রিপোর্ট তৈরি করা হবে। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। ইমরানের আইনজীবী সালমান সফদারের আদিয়ালা কারাগার পরিদর্শন সম্পর্কে জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে। তাকে কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করার এবং ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেন সালমান। যেখানে ইমরানের স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং তার চিকিৎসার অনুরোধ জানানো হয়।
ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমন্ত্রণ পেয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানদের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বেশিরভাগ সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।  তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা, বিশেষ করে এশিয়ার আঞ্চলিক শক্তিগুলো এবার ঢাকায় একত্রিত হচ্ছে। এ কারণে ১৭ ফেব্রুয়ারির অনুষ্ঠানটি এখন কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক অনুষ্ঠান নয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নতুন নেতৃত্ব কীভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করে তার একটি প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে।  এনডিটিভির সঙ্গে কথা বলার সময় বিএনপির একজন মুখপাত্র ১৭ ফেব্রুয়ারিকে `বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন' হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে। এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারা কোনো একক দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি চালু করবে না।
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির যোগদানের সম্ভাবনা কম
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা কম। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।  পিটিআই শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। তবে ভারত তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে পাঠাতে পারে।   ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করবেন একজন ঊর্ধ্বতন নেতা, তিনি সম্ভবত দেশটির উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারত চায় না যে বাংলাদেশ অতি দ্রুত সম্পর্ক পুনর্স্থাপন করুক। এ ক্ষেত্রে তারা কিছুটা সময় নিতে চায়। তবে সুসম্পর্ক স্থাপনে দু’দেশই আগ্রহী।  সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বেশিরভাগ সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব এবং তুরস্কের মতো কিছু বন্ধুত্বপূর্ণ দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের এ শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যেতে পারে। শনিবার এ বিষয়ে তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারা কোনো একক দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি চালু করবে না।
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির যোগদানের সম্ভাবনা কম
গুরুতর অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) তার দল পিটিআই সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এরপরই তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, সরকার কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এই মন্তব্য করেন। তারিক ফজল জানান, সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেবে সরকার। তার স্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া ঠিক হবে না। তার বিষয়ে সরকার দায়িত্ব পালন করবে। তবে পিটিআই দলের নেতারা পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের পূর্ব সম্মতি ছাড়া ইমরানকে কোনো হাসপাতালে স্থানান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
গুরুতর অসুস্থ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত
ডান চোখে ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে, দাবি ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। দেশটির সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল রিপোর্ট অনুসারে এ বিষয়টি জানা গেছে। জিও নিউজ জানিয়েছে, ইমরান খান বলেছেন, তার রক্ত ​​জমাট বাঁধা রোগ ধরা পড়েছে। এ রোগটি তার চোখের গুরুতর ক্ষতি করেছে। চিকিৎসা করা সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। ইমরানের আইনজীবী সালমান সফদারের আদিয়ালা কারাগার পরিদর্শন সম্পর্কে জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে। তাকে কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করার এবং ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পিটিআই দলের প্রতিষ্ঠাতাকে সম্প্রতি চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে ইমরানের রাজনৈতিক দল জানিয়েছে, পরিবার ও দলীয় নেতৃত্বকে এই চিকিৎসার বিষয়ে অবহিত করা হয়নি। জিও নিউজের কাছে পাওয়া প্রতিবেদন অনুসারে, ইমরান জোর দিয়ে বলেছেন ৭৩ বছর বয়সী হওয়া বা একাধিক মামলা-মোকদ্দমায় জড়িত থাকা সত্ত্বেও তিনি এর আগে কখনও তার ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো উত্থাপন করেননি। তবে তার স্বাস্থ্যবিষয়ক এই উদ্বেগকে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে নেয়নি বা সমাধান করেনি। এর আগে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল।
ডান চোখে ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে, দাবি ইমরান খানের
ইমরান খানের চোখ পরীক্ষা করতে বলল পাকিস্তানের সুপ্রিম কোর্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ পরীক্ষা করতে বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ জন্য তাকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের কাছে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্ট এ নির্দেশ দেন। আগামী ১৬ ফেব্রুয়ারির আগে একটি মেডিকেল টিম দ্বারা আনুষ্ঠানিকভাবে ইমরানের চোখ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সুপ্রিম দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে তার ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন। পিটিআইয়ের আইনজীবী সালমান সফদার সুপ্রিম কোর্টে তার আদিয়ালা জেল পরিদর্শন এবং কারাবন্দি ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। এ ঘটনার এক দিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে ১১ ফেব্রুয়ারি আদিয়ালা জেল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয় হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শহীদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি করে। শুনানির সময় প্রধান বিচারপতি স্বাস্থ্যের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাকে প্রয়োজনীয় বিচারিক হস্তক্ষেপ বলে আদালতের রায় জানান। তিনি আরও বলেন যে সুপ্রিম কোর্ট ইমরানের স্বাস্থ্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চায়।
ইমরান খানের চোখ পরীক্ষা করতে বলল পাকিস্তানের সুপ্রিম কোর্ট