রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক ও নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ারের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) ইউনিভার্সেল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক পেডিয়াট্রিক, ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের জটিল শিশুরোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এই ওয়ার্কশপের ফলে মারাত্মক অসুস্থ শিশুসহ সদ্য ভূমিষ্ঠ হওয়া অপরিপক্ব শিশু, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশুসহ ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারাদেশে এই ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষণিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবে এবং সামগ্রিকভাবে দেশের শিশুমৃত্যুর হার আরও কমে যাবে বলে আশা করা যাচ্ছে।
দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালায় প্রশিক্ষণ দেন অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মো. নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ এবং ডা. নুরুন নাহারসহ দেশ বরেণ্য ৯ জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ। কর্মশালার সমন্বয়ের দায়িত্বে ছিলেন হাসপাতালের নার্সিং কোর্ডিনেটর ফারজানা আজাদ।
ওয়ার্কশপে সমাপনী বক্তব্য রাখেন ও সারাদেশ থেকে আগত শিশুরোগ চিকিৎসকদের ‘সার্টিফিকেট অব এটেনডেন্স’ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। কর্মশালার সহযোগী ছিলো ফিশার অ্যান্ড প্যাকেল হেলথকেয়ার।
মন্তব্য করুন








