আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সে হিসেবে এবার পালিত হচ্ছে ২৬তম সুন্দরবন দিবস।
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশের পরিবেশ ও অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষাসহ অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাস্থল হিসেবে কাজ করে। রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসভূমি এই বন।
১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
বনবিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। সুন্দরবনে রয়েছে ৫২৮ প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতীর চিংড়ি মাছ।
মন্তব্য করুন








