বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আকাশের এই বিরল দৃশ্য ঘিরে বিশ্বজুড়ে রয়েছে আগ্রহ। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। এটি শেষ হবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
এই গ্রহণ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলি থেকে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের কিছু অংশ থেকেও এটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
জানানো হয়েছে, গ্রহণ শুরু হবে অ্যান্টার্কটিকার একটি গবেষণা ঘাঁটির উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগর এলাকায়। শেষ হবে মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগর অঞ্চলে।
মহাকাশে সূর্য ও চাঁদের অবস্থান পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের গ্রহণ দেখা যায়। এর মধ্যে পূর্ণগ্রাস, বলয়গ্রাস ও আংশিক সূর্যগ্রহণ উল্লেখযোগ্য। এ ছাড়া চন্দ্রগ্রহণও একটি পরিচিত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
মন্তব্য করুন








