রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
যেখানে বলা হয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার অবস্থা মূলত স্থিতিশীল থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হবে, যার গতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।
আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৭৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
মন্তব্য করুন








