ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়লেও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
মন্তব্য করুন








