ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ধামইরহাটে পুজো মন্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান
ধামইরহাটে গম্ভীরায় পানি সম্পদ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বার্তা
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন 
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন 
নওগাঁর ধামইরহাটে "বৃক্ষ দিয়ে সাজায় দেশ,"সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে, ধামইরহাট  চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খোচাসহ ৪০০ শত বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর ইশতেহার ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট পৌর সভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডি) এর যৌথ আয়োজনে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ রোপণ সহ শিক্ষার্থীদের মাঝে খোঁচা সহ ৪০০ শত টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরন করা হয়।   অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এনামুল হক।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। তিনি বলেন একটি দেশের পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পডছে।  তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যপকভাবে বৃক্ষ রোপন পাশাপাশি রোপনকৃত চারা গুলোর পরিচর্চা দায়িত্ব সকলকে নিতে হবে। আলোচনা শেষে   বিদ্যালয়ের প্রাংগনে ২ টি বৃক্ষের চারা রোপণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পৌর সভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, সহকারী শিক্ষক গন, শিক্ষার্থী, অভিভাবক গন ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।   
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স
ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 
ধামইরহাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায়  বিশ্ব শিক্ষক দিবস পালিত 

নওগাঁর ধামইরহাটে "শিক্ষকদের   পেশার সুরেক্ষা মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গডার ৬০ বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।  সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক, প্রাথমিক, ও মাদ্রাসার শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে উপজেলা প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তা বৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ প্রমুখ। এছাডাও উপজেলার কলেড, মাধয়মিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।  বক্তারা বলেন  শিক্ষককেরা জাতি গঠনের কারিগর। জাতির অগ্রগতির মুল ভিত্তি হলো মানসন্মত শিক্ষা। আর মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষককের শুধু পাঠদান করেন না,তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, ও দেশপ্রেমিকতার শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষকদের ভুমিকা অপরিসীমা।

ধামইরহাটে ভাঙচুর-লুটপাটের ঘটনাস্থল পরিদর্শনে এমপি এনামুল হক

নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে সাম্প্রতিক ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি আমাইতাড়া বাজারে গিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, কোনো অপরাধীর কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় তিনি পুলিশ প্রশাসনকে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দেন। পরিদর্শনকালে মাওলানা আতাউর রহমানসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছাগলের গাছ খাওয়া নিয়ে বিরোধ, ধামইরহাটে ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্মান্তিক যুবকের মৃত্যু ও ১ জন গুরুত্বর আহত হয়েছে।  শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বড়শিবপুর মাস্টার পাডায় এই ঘটনা ঘটে।  স্থানীয় সুত্রে জানা যায় যে,  ছাগল করলার গাছ খওয়াকে কেন্দ্র করে কাসেম উদ্দিনের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাসেমকে ছুরিকাঘাত করে। এতে কাসেম উদ্দিন (৪০) গুরুতর আহত হয়। পরে  স্হানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পূর্বে সে মারা যায়।  একই ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ খবর পেয়ে দ্রুতভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাদের সাথে জডিতদের সনাক্ত ও আটকের চেষ্টা  চলছে।  ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সততা নিশ্চিত করেন। 

ধামইরহাটে জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত 

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস উদযাপিত হয়েছে।  এ উপলক্ষে উৎপাদন শীলতা বৃদ্ধিতে উদ্ভাবন প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ২ রা অক্টোবর ( শুক্রবার)  সকাল সাডে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে সহকারী কমিশনার (ভুমি)  সাজ্জাদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব রহমান,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ , স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,উদোক্তা ও সংশ্লিষ্টতা প্রমুখ। আলোচনা সভায়  সভাপতি বলেন, উৎপাদন শীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক আরো শক্তিশালি,গতিশীল ও টেকসই করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে সকল ক্ষেত্রে উৎপাদন শীলতা ছাডা কোন বিকল্প নেই। 

ধামইরহাটে খৃষ্টান ধর্ম থেকে  ইসলাম ধর্ম গ্রহণ করে একই পরিবারের ৫ জন

 নওগাঁর ধামইরহাটে একই পরিবার  হতে খৃষ্টান ধর্ম  থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।  ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সোনাদীঘির আদিবাসী পাডা থেকে নিজস্ব চিন্তা ধারা এবং ধর্মীয় বিশ্বাস সিদ্ধান্তের একই পরিবার থেকে ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন। গতকাল নওগাঁ  জেলা আদালতে হাজির হয়ে এ্যভিডিভেটের মাধ্যমে এবং  স্হানীয় আলেমদের উপস্থিতিতে কলেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এলাকার সুত্রে জানা যায় যে, তারা দীর্ঘ দিন থেকে  ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর তাদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি ইসলাম একটি শান্তির ধর্ম এই বিশ্বাস টুকু অর্জন করে। ইসলাম একটি সুন্দর  জীবন ব্যবস্হায় সে সম্পর্কে ও তাদের মধ্যে ধারনা জাগ্রত হয়। পরিশেষে পরিবারের ৫ জন সদস্য খৃষ্টান ধর্ম নিজ সিদ্ধান্তে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ কারি সদস্যদের নাম - মোঃ মুছা তার স্ত্রী মাসাঃ ফাতেমা বিবি। তিন সন্তান মোঃ হাসান, মোঃ হুসাইন, ও মোসাঃ আমেনা। এর পূর্বে তাদের নাম ছিল পিউস মর্ম,মগদালিনা সরেন,আন্তনী মর্ম,পিওর মর্ম, ফুলমনি আন্না।

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা " এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলায় উৎসব মুখর পরিবেশে ৩৬ তম আন্তর্জাতিক  প্রবীণ দিবস পালন করা হয়েছে।  বৃহষ্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি রালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, প্রবীণ বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তি যোদ্ধা ইয়াকুব আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রবীণ নাগরিক বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ  প্রমুখ।  বক্তারা বলেন প্রবীণ দের মর্যাদা অধিকার নিশ্চিতকরন,সামাজিক নিরাপত্তা,ও সুস্থ মান সন্মত জীবন- যাপনের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। 

ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে জাতীয় আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ

‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় আলতাদিঘী উদ্যানে বিভিন্ন প্রজাতির ২০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের নেতৃত্বে জাতীয় আলতাদিঘী উদ্যানের বিভিন্ন স্থানে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম মবিন, কলেজ শাখার সহসভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহারিয়া ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও
X