ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক আহত; গ্রেপ্তার ১
মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্সে নতুন ৯ বিষয় চালুর অনুমতি
জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্সে নতুন ৯ বিষয় চালুর অনুমতি
নওগাঁর মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়েছে। নতুন বিষয়গুলো চালু হলে মহাদেবপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। কলেজটিতে অনার্স পর্যায়ে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা পত্রে এসব তথ্য জানানো হয়। কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন বিষয় চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি ছিল। এ বিষয়ে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও সুপারিশ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নয়টি বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়। সরকারি পত্রে বলা হয়েছে, সরকারি কলেজগুলোতে স্নাতক (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয় খোলার লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নতুন বিষয়গুলো চালু হলে মহাদেবপুর ও আশপাশের উপজেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ হবে। বিশেষ করে নিজ এলাকায় থেকে বিভিন্ন বিষয়ে অনার্স পড়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক শিক্ষার্থীকে দূরের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনুমোদিত বিষয়গুলো দ্রুত চালু করা গেলে কলেজটির একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারেও নতুন এ উদ্যোগ ভূমিকা রাখবে।
মহাদেবপুরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন
মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন
রাইস মিল-কারখানার ছাই ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন মিল-কারখানা থেকে নির্গত ছাই, ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আসপাসের মিল-কারখানার ছাই ও  বর্জ্য সবসময়  রাস্তার পাশে, খোলা জায়গায় লোকালয়ের  ফেলা হচ্ছে। এতে বাতাসে ছাই ও ধুলাবালি ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যানবাহন চলাচল ও বাতাসের কারণে এসব ছাই আশপাশের বাড়িঘর, দোকানপাট ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত করছে। উপজেলার কুঞ্জবন দোহালি এবং  শিবগঞ্জ মোড় থেকে আখেরা মোড় পর্যন্ত যেসব মিল-কারখানা রয়েছে, সেগুলোর মধ্যে বেশির ভাগ মিল মালিকই বিধিনিষেধ মানছেন না। এলাকাবাসী জানান, মিল-কারখানার বর্জ্যের কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ নোংরা হয়ে পড়ছে। মিল থেকে রাস্তার দিকে দেয়া ফ্যানগুলি দিয়ে সব সময় ধুলা বেরহচ্ছে। ছাই ও ধুলাবালির কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। অনেকেই শ্বাসকষ্ট, কাশি এবং চোখে ছাই ও বালু পড়ার সমস্যায় ভুগছেন। স্থানীয়দের আরও অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন একইভাবে ছাই ও বর্জ্য ফেলা হচ্ছে। এর কারণে রাস্তার পাশে সরকারি গাছও পুড়ে গেছে। এতে কৃষিজমি ও জলাশয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মিল-কারখানাগুলোতে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি যেখানে-সেখানে ছাই ও বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচেতন মহল বলছে, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে। মহাদেবপুরে পরিবেশদূষণ রোধ না করলে জনস্বাস্থ্য ও কৃষির ওপর আরও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। নিয়মিতভাবে মিল-কারখানাগুলোর পরিবেশগত কার্যক্রম পরিদর্শন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও
X