পোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক
পোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারের
পোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটক
নওগাঁর পোরশায় হেরোইনসহ এক চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি সদস্যরা। বুধবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর কাপালির মোড় নামক স্থানে ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ৬৪০ গ্রাম হেরোইন সহ মনিরুল ইসলাম (২৮) নামে ওই চোরাকারবারীকে আটক করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেন। আটক চোরাকারবারী সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। আটককৃত মনিরুলের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের হয়েছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হয়েছে।
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পোরশায় মাদক ও নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের দুইসদস্য গ্রেপ্তার
পোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ