ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ তিনজন আটক
পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক 
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজার জাতকরণ, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধইল বাজারে অবস্থিত পত্নীতলা উপজেলা প্রকল্প কার্যালয়ে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II) প্রকল্পের উদ্যোগে- কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের CMLRP-II কর্মসূচির - কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকতা ফিরোজ আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পত্নীতলা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার। এ সময় স্থানীয় সার ব্যবসায়ী, আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, প্রকল্পের আওতাভুক্ত ২০টি গ্রামের ৪০ জন গ্রামবাসী, সাংবাদিক এবং কারিতাসের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণের প্রাপ্ত সেবাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করণ এবং কেঁচো সার উৎপাদন ও বাজার জাতকরণ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তালগাছ সহ উপযোগী গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্টরা এসব বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা সহজীকরণের আশ্বাস প্রদান করেন ,এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ-সুবিধা সম্পর্কেও জনগণকে আরও অবহিত করা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা, কৃষিতে কেঁচো সারের ব্যবহার ও বাজার সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 
পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান, টাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

  পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটির চালক অসিত (৪০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নকুছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম নজিপুর নোধনী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ভুটভুটি সাপাহার থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। পথে নকুছা মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক অসিত ও যাত্রী শহিদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অসিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।  

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায়, ব্র্যাকের (বিডিসি) একে আজাদ- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। সভায়  অন্যান্যের মধে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল হক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জগেন্দ্রলাল সরকার, আব্দুর রাজ্জাক (প্রোগ্রাম ম্যানেজার-আইডিপি), প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় তিগ্যা (আঞ্চলিক ব্যবস্থাবক-আইডিপি), ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রকল্পটির আওতায় পত্নীতলা উপজেলায় ১০টি কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) গঠন করা হবে। এসব সংগঠনের সঙ্গে ৩৫০ জন আদিবাসী নারীকে সম্পৃক্ত করা হবে। প্রকল্পের মূল তিনটি উদ্যোগ হলো—আদিবাসী জনগোষ্ঠীকে সংগঠিত করা, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্যকর সংযোগ স্থাপন করার কথা জানানো হয় । দুই বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে কমিউনিটিভিত্তিক সংগঠন গুলোর নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নারীর নেতৃত্বের বিকাশ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকার সুযোগ তৈরি, সরকারি সেবার সঙ্গে সংযোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় আদিবাসী নারীদের সংগঠিত হওয়ার পাশাপাশি তাদের নেতৃত্ব, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

পত্নীতলায় মাদকদ্রব্য এসকাপ উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য এসকাপ (ESkuf) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।   পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নজরুল শাহের ইটভাটা থেকে মো. রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির উদ্দিনের ছেলে।   অভিযানের সময় রফিকুল ইসলামের হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য এসকাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।   এদিকে, বুধবার (১৯ আগস্ট) পত্নীতলা থানা পুলিশের আরেকটি মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।   পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও
X