ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সাপাহারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ 
সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাপাহারে জবই বিল পাড়ে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সাপাহারে জবই বিল পাড়ে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে নওগাঁর সাপাহারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়। সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তালগাছের সংখ্যা বৃদ্ধি করে বজ্রপাতের ঝুঁকি কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ, সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ। তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।
সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ 
সাপাহার সীমান্তে নারী সহ ৪ জনকে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
সাপাহার উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুর রহিম
সাপাহারে জরাজীর্ণ মসজিদে চলছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়
সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার  

নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।  বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রীদের শ্রেণিকক্ষের দরজা বন্ধ করতে বলাসহ অশোভন আচরণ করতেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে নিশ্চিত হবে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাপাহারে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও সংস্থ্যার নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), রিকের জোনাল ম্যানেজার নুরুজ্জামান, এরিয়া ম্যানেজার ইমরান আলী, টেকনিকাল অফিসার বকুল শাহ, শাখা ম্যানেজার ইউনুছ আলী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রিকের কর্মকর্তাগন সহ প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নওগাঁর সাপাহারে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অরুপ সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদকের বিস্তার রোধ এবং সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও গ্রুপ ক্যাম্পের সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসান মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্ত স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকুরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় চাকুরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন নাগরিকগণ সেখানে উপস্থিত ছিলেন। বক্তারা সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবি করেন সেই সাথে অভিযোগগুলোর তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে  পদ সমুহে পুনঃনিয়োগের জোর দাবি জানান।

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর সাপাহারে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে  সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), অন্যতম সদস্য মোখলেসুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মা ও অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এমপি পত্নী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু), দপ্তর সম্পাদক মো. রবিউল হক চৌধুরী (রবি)।  এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে শিশুদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বিদ্যালয়-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও
X