ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বদলগাছীর মাঠে আগাম শিমের সমারোহ, লাভের আশায় কৃষকরা
দুর্গাপূজার প্রস্তুতি: বদলগাছীতে রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর প্রতিমা
বদলগাছীতে সার বিতরণে তদারকির অভাব বিপাকে কৃষকরা
বদলগাছীতে সার বিতরণে তদারকির অভাব বিপাকে কৃষকরা
 নওগাঁর বদলগাছীতে সার বিতরণে তদারকির অভাবে হয়রানি হচ্ছে কৃষকরা। জানা যায় বদলগাছী উপজেলায় বরাদ্দকৃত সার বিতরণে তদারকির দায়িত্ব পালনে উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক হোসেন অবহেলার কারণে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। ২৯ সেপ্টম্বর বিক্রয় কেন্দ্র মিঠাপুর সরেজমিনে দেখা যায় কেন্দ্রটি সকাল থেকে বন্ধ কৃষকেরা সার না পেয়ে ফিরে যাচ্ছে।  মেসার্স মাসুক ট্রেডার্স বি সি আই সি সার ডিলার এবং মেসার্স বাপ্পি ট্রেডার্স বি এ ডি সি বীজ ও রাসায়নিক সার ডিলার দুটি কেন্দ্র একই স্থানে অবস্থিত। বেলা ১১ টা প্রর্যন্ত ঘড় বন্ধ পাওয়া যায়। এসময় কয়েক জন্য কৃষক ফিরে যেতে দেখা যায়। খুচরা সার ডিলার বাপ্পি ট্রেডার্সের ডিলার পাপ্পি চৌধুরী বলেন ২৯সেপ্টম্বর কৃষি অফিসে কাজ ছিল সেই কারণে বন্ধ ছিল।  এবিষয়ে মিঠাপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক হোসেন বলেন আমার অফিসে কাজ ছিল তাই আসতে পারিনি। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন অফিসে কোন কাজ ছিল না দায়িত্বে অবহেলার করার কারণে উপসহকারী কর্মকর্তা মানিক হোসেনকে লিখিত ভাবে কারণ দর্শনা নোটিশ করা হয়েছে।
বদলগাছীতে নজরুল বর্ষ সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ
নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও কর্মশালা 
বদলগাছীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত 
বদলগাছীতে ‘অসুস্থ গরু’ জবাই করে মাংস বিক্রি, তদন্তে প্রাণিসম্পদ বিভাগ
বদলগাছীতে থামছে না মাদক ব্যবসা, ধ্বংসের পথে যুব সমাজ

নওগাঁর বদলগাছীতে থামছে না মাদক ব্যবসা। মাদকের সহজলভ্যতায় ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জসহ সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরণনেশা মাদক। মাদক সহজলভ্য হওয়ায় যুব সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ অধিক হারে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এতে তারা অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কতিপয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ধামইরহাট উপজেলার পাগলা দেওয়ান, ফার্সিপাড়া এবং সাপাহার উপজেলার বস্তাবর, শিমলতলীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে হেরোইন, ফেনসিডিল, গাঁজা, প্যাথেডিনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মহাজনদের কাছে পৌঁছে দেন। পরে বদলগাছী উপজেলার জাবারীপুর-গোবরচাঁপাহাট হয়ে এসব মাদক বদলগাছীতে এনে বিভিন্ন স্থানে মজুত করা হয়। পরে পাহাড়পুর, মিঠাপুর, সাগরপুর, ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, বালুভরা, কোমারপুর, পারসোমবাড়ীহাট ও বদলগাছী সদরসহ বিভিন্ন গ্রামগঞ্জে খুচরা মাদক বিক্রেতাদের কাছে তা সরবরাহ করা হয়। খুচরা বিক্রেতারা হাট-বাজার ও গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে যুব সমাজসহ বিভিন্ন বয়সী মানুষের কাছে এসব মাদক বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঝাড়ঘরিয়া গ্রামের এক ব্যক্তি জানান, ওই গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছেন। এছাড়া বিষ্ণুপুর দেওয়ানপাড়া গ্রামের কতিপয় ব্যক্তিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বদলগাছী থানা পুলিশ বিভিন্ন সময়ে কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের তিন থেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে কারাভোগের পর মুক্তি পেয়ে তারা পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ। এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে বলেও অভিযোগ রয়েছে। উপজেলার সচেতন মহল জানায়, থানা পুলিশ মাঝে মধ্যে খুচরা মাদক বিক্রেতাদের আটক করে নিয়মিত মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করলেও বড় মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফলে মাদকের মরণছোবলে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলার অভিভাবকেরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বলে তাদের বক্তব্যে জানা গেছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনেক মাদক বিক্রেতাকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

বদলগাছীতে শতাধিক কলা-মেহগনি গাছ কাটার অভিযোগ

নওগাঁর বদলগাছীতে পূর্ববিরোধের জের ধরে শতাধিক কলা ও মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বদলগাছী থানা পুলিশ। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার সোহাসা গ্রামের আহম্মদ আলীর ছেলে মিলন হোসেনের রোপণ করা মেহগনি ও কলাগাছ কে বা কারা কেটে ফেলে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে স্থানীয় বাসিন্দা আত্তাব হোসেন, বাচ্চু, হাবিল উদ্দিনসহ অনেকে জানান, সোহাসা গ্রামের সাইদুল ইসলামের ছেলে সুজন হোসেনের সঙ্গে জমি নিয়ে মিলন হোসেনের বিরোধ চলছিল। তাঁদের ধারণা, ওই বিরোধের জের ধরে সুজন হোসেনের লোকজন গাছগুলো কেটে ফেলতে পারেন। মিলন হোসেন বলেন, তাঁর জমিতে প্রায় দুই মাস আগে লাগানো ৩০টি মেহগনি গাছের মধ্যে ২৫টি কেটে ফেলা হয়েছে। এ ছাড়া ওয়াজেদ আলীর ছেলে সোনা মিয়ার রোপণ করা প্রায় ৪০টি মেহগনি গাছও কেটে ফেলা হয়েছে বলে তিনি জানান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিলন হোসেন জানান, এ ঘটনায় তাঁরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বদলগাছীতে প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী এবং বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান অতিথিসহ বক্তারা বক্তব্য দেন। এ সময় সাংবাদিক শহিদুল ইসলাম দবির, এমদাদুল হক দুলুসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

বদলগাছীতে আউশের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নওগাঁর বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকাঘুরে দেখা যায়  কৃষকদের ধান কাটামারার ব্যস্ত সময়। আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোবিন্দ সরকার, কাজল মন্ডল বলেন- আমরা প্রতি বছর ৩ থেকে ৫ বিঘা আউশ ধান চাষ করি এবার করেছি অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভাল হচ্ছে। বদলগাছী ইউপির চাকরাইল গ্রামের শফিকুল ইসলাম, বাবু চৌধুরী, আবাদপুর গ্রামের রগুনাথ সহ অনেকে বলেন এই এলাকার সব কৃষকেরা আউশ ধানের উপর অনেকটায় নির্ভরশীল। এলাকার  প্রতিটি কৃষকেরা আউশ ধান ঘরে তোলে একশ থেকে  দেড়শ মন। তারা বলেন কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ সার ভর্তুকি পেয়ে থাকি। তারা সময় মত কৃষকের জমিতে গিয়ে তদারিকি করে থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, এ বছর উপজেলায় ২ হাজার ১৯০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ২৩০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। তিনি বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের নিয়মিত তাগিদ ও মাঠপর্যায়ে কৃষি বিভাগের তৎপরতার ফলে এ বছর আউশ ধানের ভালো ফলন হয়েছে।

বদলগাছীতে নজরুল বর্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা 

বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আলোচনা  উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩১ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা পরিষদ সামনে থেকে রালী বের হয়ে উপজেলা পরিষদ হল রুমে   নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী সহ   উপস্তিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নওগাঁ ৪৮(৩) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।  বিষেশ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে শিক্ষার্থী ওবায়দুল রহমান সহ প্রমূখ বক্তব্য রাখেন।  ও অন্যান্ন ব্যক্তি বর্গ। বল বীর বল উন্নত শির, শির নিহারী আমরি নত শির ঔ শিখর হিমাদ্রির। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বক্তব্য রাখেন,   অতিথি বৃন্দ।

বদলগাছীতে এমপির দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের পথে

নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ দেখা দিয়েছে। তিনি আপ্রাণ চেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এই আসনের উন্নয়ন মূলক কাজ ইতিমধ্যেই শুরু করেছে।  বৌদ্ধবিহার পাহাড়পুর পর্যটন উন্নয়ন ও কর্মসংস্থানের উদ্যোগ, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে। ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে ঘিরে পর্যটন উন্নয়ন, স্থানীয় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অগ্রগতি করেছেন। ৪৮, নওগাঁ-৩-এর সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এর   আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৯ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া পৃথক চারটি চিঠিতে এসব বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত  কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।এর মধ্যে একটি চিঠিতে পাহাড়পুর পর্যটন শিল্পের উপযোগী করে বদলগাছীর কারিগরি প্রশিক্ষণ  কেন্দ্র ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটাল  বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স গ্রহণের উদ্যোগ নিয়েছে। পর্যটক খাতের জন্য স্থানীয়ভাবে দক্ষ জনবল তৈরির সুযোগ হবে। এছাড়া ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে ‘বদলগাছী সমন্বিত পর্যটন অঞ্চল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ গ্রহণের প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়পুরকেন্দ্রিক পর্যটন ব্যবস্থাপনা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি, সার্জারি ও অ্যানেসথেশিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের বিষয়েও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ করা হয়েছে। চিঠিগুলোতে উল্লেখ করা হয়, এসব বিষয়ে সংসদ সদস্য মো. ফজলে হুদা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, পাহাড়পুরকে কেন্দ্র করে পর্যটন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনাটির পর্যটন সম্ভাবনা আরও বাড়বে, অন্যদিকে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ পেলে বদলগাছীর সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

আরও
X