ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে অবাধে তৈরী হচ্ছে অবৈধ ভুটভুটি, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানী  
নওগাঁয় নিয়ামতপুরে ঢোল মাদলের ছন্দে মুখরিত কারাম উৎসব
নিয়ামতপুরে শীবনদীতে পোনা মাছ অবমুক্ত
নিয়ামতপুরে শীবনদীতে পোনা মাছ অবমুক্ত
নওগাঁর নিয়ামতপুরে শীবনদীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শীবনদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নদীতে পোনা মাছ অবমুক্ত করেন। উপজেল মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা শরীফ উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ মৎসজীবি, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে শীবনদী, চন্দননগর মুক্ত জলাশয়, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি তার বক্তব্যে বলেন, দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার শীবনদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পোনা মাছ রক্ষায় এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
নিয়ামতপুরে ৯ মাসের ব্যবধানে ৩১ জনের আত্মহত্যা!
১০ কোটি টাকার হাসপাতালে নেই চিকিৎসক-ওষুধ
আরও
X