সকালের শুরুটাই অনেক সময় পুরো দিনের মানসিকতা ঠিক করে দেয়। যদি সকালে দ্রুত ঘুম উঠেও নাশতা না করেন, ফোনে সময় কাটান বা হঠাৎ কাজ শুরু করেন; তাহলে দিনটা ক্লান্তি আর অস্থিরতায় কাটতে পারে। কিন্তু যদি সকালে একটু পরিকল্পনা নিয়ে শান্তভাবে দিন শুরু করেন, তাহলে মন ও শরীর দুটোই বেশি ফোকাসড, সতেজ এবং নিয়ন্ত্রণে থাকে।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জ্যোতি কাপুর বলেন, যারা সকালে কিছু নিয়মিত অভ্যাস অনুসরণ করেন তাদের মানসিকভাবে সুস্থ বেশি থাকে।
সকালের জন্য নিচে ৫টি টিপস দেওয়া হলো—
সকালে দ্রুত উঠুন এবং সময়টা ঠিক রাখুন : সকালে দ্রুত উঠলে মন শান্ত থাকে। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া ও উঠতে চেষ্টা করুন। এতে শরীর-মন ভালো থাকে। আর ‘স্নুজ’ বাটন চাপা এড়িয়ে চলুন। কারণ, এতে একই সময়ে ঘুমানোর চক্র ভেঙে যায়।
ফোনের বদলে শুরু করুন মনোযোগ দিয়ে : ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফোন চেক করলে স্ট্রেস বাড়তে পারে। এর বদলে কয়েক মিনিট ব্যায়াম করুন। ড. কাপুর বলেন, দিনের শুরুতে ব্যায়াম করলে মানসিক চাপ কমে।
প্রথমেই পানি পান করুন : ঘুমের সময় শরীর অনেক সময় পানি হারায়। তাই ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি পান করুন। এটি বিপাকক্রিয়া ও মস্তিষ্কের কাজ শুরু করতে সাহায্য করে। পানি শরীরকে সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। চাইলে সকালে শসা বা তরমুজের মতো পানি-সমৃদ্ধ ফলও রাখতে পারেন।
পুষ্টিকর নাশতা খান : নাশতা না করলে বা শুধু মিষ্টি খেলে শক্তি কমে যায়। প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ নাশতা দিনভর স্থিতিশীল শক্তি দেয়। গবেষণায় দেখা গেছে, পুষ্টিকর নাশতা মনোযোগ ও মেজাজ উন্নত করে। ড. কাপুর বলেন, সকালে ধ্যানের পর খাবার খেলে মানসিক ভারসাম্য আরও ভালো থাকে।
হালকা শরীরচর্চা করুন : সকালের হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাংসপেশিকে জাগ্রত করে। হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম— যে কোনো কিছুই হতে পারে। নিয়মিত সকালে ব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকে।
সতেজভাবে দিন শুরু হয় অফিসে যাওয়ার আগেই, ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই। ড. কাপুরের মতে, এখানে পরিপূর্ণতা নয়, নিয়মিততা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট ছোট এই অভ্যাসগুলো মানলে শক্তি, ফোকাস এবং মানসিক স্বাস্থ্যে বড় পরিবর্তন দেখা যাবে।
সকালে একটু সময় নিন, মন ও শরীরকে দিনটি ভালোভাবে শুরু করার সুযোগ দিন।
সূত্র : হেলথ শটস
মন্তব্য করুন








