বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ (বিপিএলের) চলতি আসরের বাকি আর চার ম্যাচ। আজ এলিমিনেটরে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি সিলেট ও রংপুর।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় শুরু হওয়া এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠবে, আর হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে।
দুই দলই টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে মাঠে নেমেছে। সিলেট তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে, অন্যদিকে রংপুর রাইডার্স দুটি পরিবর্তন নিয়ে খেলছে।
সিলেট একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ
রংপুর একাদশ :
লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান ও ফাহিম আশরাফ
মন্তব্য করুন








