মিরপুরে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে বড় চমক দিয়েছে দলটি। প্রথমবারের মতো বিপিএলে রাজশাহীর জার্সিতে খেলছেন কিউই তারকা কেইন উইলিয়ামসন।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটান্স শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে সিলেট। অন্যদিকে রাজশাহী করেছে চারটি বদল, যার কেন্দ্রে আছেন উইলিয়ামসন।
সিলেটের একমাত্র পরিবর্তনে তাওফিক খান তুষারের জায়গায় একাদশে ঢুকেছেন জাকির হাসান। রাজশাহীর দলে বাদ পড়েছেন রায়ান বার্ল, রিপন মণ্ডল, আকবর আলী ও হাসান মুরাদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন কেইন উইলিয়ামসন, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব ও এস এম মেহেরব হোসেন।
চলতি আসরে ধারাবাহিক পারফরম্যান্সে লিগ পর্বের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল রাজশাহী। তবে সেখানে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। অন্যদিকে টেবিলের চার নম্বরে থেকে এলিমিনেটর খেলতে নেমে রংপুর রাইডার্সকে শেষ বলে হারিয়ে ফাইনালের লড়াইয়ে টিকে আছে সিলেট টাইটান্স।
ফাইনালের টিকিটের লড়াইয়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে তাই উত্তেজনার ঘাটতি নেই। উইলিয়ামসনের অন্তর্ভুক্তিতে রাজশাহীর ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ হবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
একনজরে একাদশ
রাজশাহী ওয়ারিয়র্স:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, বিনুরা ফার্নান্দো।
সিলেট টাইটান্স:
জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ, মঈন আলী (অধিনায়ক), ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সালমান ইরশাদ।
মন্তব্য করুন








